এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘দারিদ্র্য বিমোচন কর্মসূচি’-তে দায়িত্বপ্রাপ্ত সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, এলাকা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে চলমান ঋণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি বিষয়ে আগামী ০৮ আগস্ট, ২০২৬ খ্রি. তারিখ, রোজ শনিবার, সংস্থার প্রধান কার্যালয়ে সকাল ১০:০০ ঘটিকায় জুলাই-২০২৬ মাসের ‘মাসিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হবে। উল্লেখিত সভায় অংশগ্রহণপূর্বক উপস্থাপনের জন্য সকল শাখা ব্যবস্থাপকগণকে গত মাসের অগ্রগতি প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন/তথ্যাদি সঙ্গে আনতে হবে। এতদ্ব্যতীত, কেবলমাত্র ফিল্ড অফিসারদের অংশগ্রহণে আগামী ১৫/০৮/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার সকাল ১০:০০টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় দারিদ্র্য বিমোচন কর্মসূচির কেবলমাত্র ফিল্ড অফিসারদের যথাসময়ে উপস্থিত থাকতে হবে।
সভায় অংশগ্রহণের জন্য এলাকা ব্যবস্থাপকদের কেন্দ্রীয় কার্যালয় হতে এবং শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসারদের নিজ নিজ শাখা হতে প্রকৃত দাবি উপস্থাপন সাপেক্ষে যাতায়াত ভাতা ব্যয় ও খাবার ব্যয় পরিশোধ করা হবে।
অতএব, উপর্যুক্ত বর্ণনামতে সংশ্লিষ্টদের নির্ধারিত তারিখ ও সময়ে মাসিক সমন্বয় সভা এবং বিশেষ সমন্বয় সভায় অংশগ্রহণের জন্য এতদ্বারা নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে
নির্বাহী পরিচালক
সিডার।