News

Latest news and updates from CEDAR.

মিলাদ মাহফিল অনুষ্ঠিত

15 Aug 2026

মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংস্থার প্রাক্তন সভাপতি জনাব নজরুল কাদের বাবু-এর ইন্তেকালে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার বাদ আছর সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে মরহুম জনাব নজরুল কাদের বাবুর কর্মময় জীবন, সংস্থার প্রতি তাঁর অবদান ও দায়িত্বশীল নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, আন্তরিকতা ও সংস্থার উন্নয়নে অবদানের জন্য উপস্থিত সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিলাদ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, জনাব নজরুল কাদের বাবু গত ২২ জুলাই ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সংস্থার পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। সংস্থার কার্যক্রমে তাঁর অবদান ও স্মৃতি সকলের মাঝে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা মরহুম জনাব নজরুল কাদের বাবুকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

শ্রীনগরে ভিডব্লিউবি কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

30 Jul 2026

শ্রীনগরে ভিডব্লিউবি কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

গত ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় সংস্থার ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাছিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং তাদের আর্থ-সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের ও পরিবারের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব কান্তা পাল, সংস্থার ভিডব্লিউবি কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর জনাব মোঃ সবুজ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় আয়বর্ধনমূলক কার্যক্রমে নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমটি অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।